স্টাফ রিপোর্টার রংপুর
(২২ আগস্ট ) শুক্রবার বিকেলে রংপুর সদর উপজেলা হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটির আয়োজনে রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আশরাফ খান কিরণের সভাপতিত্বে এবং রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ তারেক বাপ্পি'র সঞ্চালনায় রংপুর জেলা ও মহানগর সম্মেলন অনুষ্ঠিত হয়।
“সত্যের পক্ষে সাংবাদিকতা ” এই প্রতিপাদ্য ও সাংবাদিকদের অধিকার সম্বলিত প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেন প্রণিত ২১ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের অঙ্গিকার নিয়ে
১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা (সরকারী নিবন্ধন সংখ্যা ৯৫০৭৪) এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় এবং রংপুর বিভাগীয় আহবায়ক কমিটির আয়োজনে রংপুর জেলা ও মহানগরের দ্বি বার্ষিক সম্মেলন এর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক সাংবাদিক আশরাফ খান কিরণ। এতে রংপুর বিভাগের ৮ জেলার সভাপতি, সাধারন সম্পাদক, রংপুর জেলার ৮ উপজেলা ও মহানগরের ৬ মেট্রোপলিটন থানার সভাপতি ও সাধারন সম্পাদক ,কাউন্সিলর সহ ডেলিগেট পার্সন অংশ নেন। পাশাপাশি জুলাই গনঅভ্যুত্থানে রংপুর বিভাগের ৩২ জন কলমযোদ্ধাকে ইনশাআল্লাহ্ আগামি ৩১ আগষ্ট সম্মাননা প্রদানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২