
রংপুরে বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় লিতুন মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
(৪ ফেব্রুয়ারি) শনিবার ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিতুন মিয়া রংপুরের বদরঞ্জের শংকরপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে।
(৫ ফেব্রুয়ারি) রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১৩। রাব্বী হাসান সবুজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে আসছিলেন লিতুন মিয়া। ভুক্তভোগী লিতুনকে বিয়ে করার জন্য তাগাদা দিলেও বিভিন্ন অজুহাত দিয়ে কালক্ষেপণ করতে থাকে। বিষয়টি গোপন রাখার জন্য তিনি ভুক্তভোগীকে নানা ধরনের ভয়ভীতি দেখান। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে গত ১৪ জানুয়ারি বদরগঞ্জ থানায় লিতুন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলাটির তদন্তে নেমে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে লিতুন মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিতুন মিয়া ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুরের বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২