ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের শোক নাগরিকত্ব না বদলেই তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সেই তারকা রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেসপন্স টিম পানিবন্দি মানুষের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে হামলা চালিয়ে ভুল পথে মার্কিন বাহিনী: তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালী

মোঃরাকিব হাসান জামালপুর
  • আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ২২৮ বার পড়া হয়েছে

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালী

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃরাকিব হাসান জামালপুর।

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতনছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বিজয় সমাবেশ ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ফৌজদারি মোড়ে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন,দোয়া,ও বিজয় সমাবেশের আয়োজন করেন পরে বিশাল আনন্দ র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমাল তলা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রজনতার আন্দোলনে জামালপুরে যে ১৭ জন শহীদ হয়েছেন, এই ১৭টি পরিবার বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।

তিনি আরও বলেন, সমস্ত পেশাজীবী মানুষের অংশগ্রহণে যে ছাত্রজনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, তাকে পুঁজি করে যারা নতুন রাজনৈতিক দল তৈরি করে নিজেদের ফায়দা লুটার চেষ্টা করছেন, যদি এই নির্বাচন ব্যাহত হয়, আবার যদি কোন অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আবার যদি সেই ফ্যাসিস্ট বাংলাদেশে পুনর্জীবিত হবার চেষ্টা করে, আপনাদের ভুলের কারণে এ জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।

বিজয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর প্রমুখ।

বিজয় সমাবেশ ও র‍্যালিতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র – জনতার বিজয়ের বর্ষপূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালী

আপডেট সময় : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫