মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বাঘারপাড়া কামিল মাদ্রাসার সামনে থেকে গণ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণ মিছিলে অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি আব্দুল আলিম,জিল্লুর রহমান কর্মপরিষদ সদস্য আব্দুস সাত্তার, রবিউল ইসলাম আব্দুল হাই, নাজিমুদ্দিন আবু ইছা, অলিয়ার রহমান,হাফিজুর রহমান, মতিউর রহমান এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণ মিছিল উত্তর সমাবেশে প্রধান অতিথি বলেন, গণহত্যাকারী, সৈরাচারী, সন্ত্রাসী শেখ হাসিনার মত ভবিষ্যতে এরকম সৈরাচারী মনোভাব নিয়ে কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করার সাহস না দেখায় সে ব্যাপারে হুশিয়ারি দেন এবং বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ভূমিকা রাখার মাধ্যমে সৎ, আল্লাহভীরু লোকদের আগামী জাতীয় নির্বাচনে ৮৮ যশোর ৪ এর এমপি হিসাবে অধ্যাপক গোলাম রসুল কে নির্বাচিত করলে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত ও যাবতীয় সুযোগ সুবিধা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২