
বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি নারী সদস্য নারগিছ আরা বেগম (৫৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য ছিলেন। স্থানীয়রা জানায় নিহত নারগিছ আরা বগুড়া উপশহর থাকেন তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। আজ রবিবার সকালে ১১টার দিকে রায়নগর মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন। উপজেলার রায়নগর ইউনিয়নের বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী। স্থানীয়রা বিকাল ৪টায় নিহতের শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২