
রফিক, শফিক, বরকত, জব্বার এর রক্তস্নাত ভাষা বাংলা, যে ভাষাতে কথা বলি, চালাই হাতের কলম তুলি। সেই ভাষার মাসে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল জাতীয় গ্রন্থাগার দিবস।
এ উপলক্ষে রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গণ গ্রন্থাগারের আয়োজনে গ্রন্থাগার মিলনায়তনে বই পাঠ, আবৃত্তি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। সরকারি গণ গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ ইয়াসিন আলী। এ সময় বিভিন্ন দপ্তর প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি ইন্দুরকানি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম মামুদুজ্জামান। পরে শেখ রাসেল দিবস, মহান বিজয় দিবস ২২০২ ও গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত রচনা, বই পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র ও বাবুই পাঠাগারের পক্ষথেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২