Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

নওগাঁর সাপাহারে অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত

নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তি রসুল পুর গ্রামে পল্লী বিদ্যুতের সর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে একটি বাড়ির প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক শাহিন আলম জানান। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব ফজরের আযান দেয়ার জন্য ওই বাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার পথে বাড়ির টিনের চালে আগুন দেখতে পান। এসম তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জানতে পারেন। তাৎক্ষণিক মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ওই বাড়ির লোকজন কে অক্ষত অবস্থায উদ্ধার করেন ও পুকুরে পানি সেচের পাম্প সেট করে প্রায় পৌনে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌছার আগেই জনতা আগুন নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় কোন মানুষ হতাহত হয়নি। স্থানীয় লোকজন জানান দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রনের সংবাদ পেয়ে রাস্তা থেকে ফিরে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই দোতলা মাটির বাড়ির উপর তলার চারটি কক্ষ সম্পুর্ণ ভস্মীভূত হয়। ঘরে থাকা বিপুল পরিমানের কাঠের আসবাবপত্র,টাকা পয়সা, কাপড়চোপড় জমিজমার দলিল পত্র,ও বেশ কয়েকটি আম বাগান লীজের চুক্তিপত্র স্ট্যাম্প পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ঘরে রাখা পবিত্র আলকোরআন মাজিদ অক্ষত অবস্থায় পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের দাবী অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

editor

Recent Posts

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকিরের পরিবারের হাতে আর্থিক অনুদান ও পোশাক…

10 minutes ago

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময়ে রাষ্ট্রপতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

25 minutes ago

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র…

28 minutes ago

সৌদি আরবে শ্রীলঙ্কান শ্রমিকের মৃত্যুদণ্ডের রায় বাতিল

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজার রায় বাতিল করেছে সৌদি…

50 minutes ago

বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, রাষ্ট্র সবার : চিফ হুইপ

বরগুনায় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ…

1 hour ago

২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ক্ষমতা ছাড়ার চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ২০৩০…

1 hour ago

This website uses cookies.