ঈদের ছুটিতে জনগণের নিরাপত্তায় নোয়াখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি; বিভিন্ন কাউন্টারে জরিমানা।
- আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে জনগণের নিরাপত্তায় নোয়াখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি; বিভিন্ন কাউন্টারে জরিমানা।

পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে ছুটির আগে থেকেই নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর কঠোর তদারকি ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত (৮ জুন রাতে এবং ৯ জুন দিনে) সোনাপুর বাস টার্মিনাল, সিএনজি স্টেশন এবং বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা মোড়ে নোয়াখালী সদর আর্মি ক্যাম্প হতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট হতে যানযট নিরসন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।
নোয়াখালী সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাহমুদুল হাসান হিমেল নোয়াখালী টিভিকে জানান, ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারী চলমান রয়েছে। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এছাড়াও ঈদ-উল-আযহা উপলক্ষে যৌথ বাহিনীর টহল দল বাস কাউন্টার এবং সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তাৎক্ষনিক ভুক্তভোগীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার ব্যাবস্থা করেন। পুলিশের সহয়তায় অতিরিক্ত ভাড়া আদায়কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।
এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নোয়াখালী জেলার সকল আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।






















