কুড়িগ্রামের শীতকাতর অসহায়, ছিন্নমূল মানুষের জন্য কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় যুবলীগ। বঙ্গ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুড়িগ্রামের এক হাজার শীত কাতর অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
আজ (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বাদসা মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নাসিম পারভেজ পাভেল কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুল হক দুলাল, খ,ম,আনিছুর রহমান চাঁদ মমিনুর রহমান মমিন ও সদস্য আতাউর রহমান বিপ্লব সহ অনেকেই।
অসহায় কম্বল পেয়ে শহরের বস্তি এলাকার জয়নব বেওয়া( ৫৭) বলেন, যে ঠান্ডা বাহে,গরম কাপড়ের দরকার ছিলো, কম্বল টা পেয়ে মোর খুব উপকার হইল। যারা কম্বল দিলো তাদের জন্য মুই দোয়া করিম।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবারের শীতে উত্তর জনপদ সহ দেশের বিভিন্ন জেলায় শীতকাতর অসহায় মানুষের জন্য কম্বল সহায়তা প্রদান করছেন ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২