Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

আন্দুলবাড়ীয়া কলেজ ও আলিম মাদ্রাসায় নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত।

আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস উদ্বোধন ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। জীবননগর উপজেলার সদ্য এমপিও ভুক্ত আন্দুলবাড়ীয়া কলেজের উদ্যোগে ২০২২-২০২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়া কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আলমগীর কবিরের উপস্থাপনায় আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবু জাফর।উক্ত অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম হাফিজ।বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক বাবুল হোসেন মুকুল,সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক আহসান হাবীব,পৌরনীতি বিভাগের প্রভাষক জামিল হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল খায়ির,হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এমাজ উদ্দীন মিল্টন,শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক মকলেছুর রহমান ও সকল কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের স্টাফ ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া’র বিশিষ্ট সমাজ সেবক ইসাহক আলী,মন্টু মিয়া,আন্দুলবাড়ীয়া কলেজের বিজ্ঞান বিভাগের প্রভাষক হাসানুজ্জামান খান পলাশ,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসমা খাতুন,লাইব্রেরীয়ান সুলতান আহমদ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তানিয়া খাতুন,প্রধান সহকারী মহিদুল ইসলাম,নিম্নমান সহকারী কাম অফিস সহকারী আব্দুর রাজ্জাক,স্টাফ গহর আলী শেখ, শরিফুল ইসলাম, শেখ সাদেকুর রহমান সবুজ ও নূর জাহান খাতুন সহ একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থী বৃন্দ।উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান।আন্দুলবাড়ীয়া কলেজের পক্ষ থেকে অতিথি ও নবাগত শিক্ষার্থীদেরকে পৃথক- পৃথক ভাবে লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আলমগীর কবির।

অন্যদিকে, আন্দুলবাড়ীয়ায় আশরাফিয়া আলিম মাদ্রাসা উদ্যোগে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ২০২৩ সালে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে নবীন বরণ, শিক্ষার মান উন্নয়নে বিশেষ এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। গতকাল বুধবার সকাল ১০ টায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন ২নং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম আশরাফুজ্জামান টিপু, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুজ্জামান, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সামাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সকল শিক্ষক- শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। উক্ত অনুষ্ঠানটিতে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুজ্জামান।

editor

Recent Posts

প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…

41 seconds ago

মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন

রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…

4 minutes ago

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…

19 minutes ago

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দুই দিনব্যাপী পালিত হলো দ্বিতীয় 'টাইমস স্কোয়ার দুর্গা…

21 minutes ago

ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবনে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এ ঘটনায়…

29 minutes ago

হাইতিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল

হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং সাপ্রেশন ফোর্সে (জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের…

1 hour ago

This website uses cookies.