
জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ০২ ফেব্রুয়ারী ) দুপুরে পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এউচ্ছেদ অভিযান শুরু হয়।
জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ যানজটের জন্য ও রাস্তার কাজের জন্য বিকল্প সড়ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ লক্ষে শহরের গেইটপাড় এলাকায় ওভারপাসের নিচে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১২ টি দোকানের অবৈধ স্থাপনা পৌরসভা কর্তপক্ষের মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে। তারিফ মেডিকেল হক,আলো মেডিকেল হল,আরিফ মেডিকেল হল,বাজাজ মটরস,গিফট কর্নার সহ আরও কয়েকটি দোকান।
অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু জানান, বহু বছর যাবৎ জামালপুর শহরের বিভিন্ন জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে কিছু অসাধু মানুষ। এর আগে বেশ এদের ক্ষতিপূরণ,চিঠি ও নিজে স্বশরীরে উপস্থিত হয়ে অনুরোধ করার পরেও পুরোনা স্থাপনা ও নতুন স্থাপনা নির্মাণ করেছিলেন।তাদের কাছ থেকে জায়গাটি উদ্ধার করা হচ্ছে। এর ফলে ওভারপাসের নিচের রাস্তাটির জায়গা প্রসস্থ সহ ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করা হবে। জামালপুর পৌরসভার নাগরিকরা এই রাস্তায় নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২