Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ভাইস চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ফাঁস

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে উপজেলা পরিষদে তার সরকারি কার্যালয়ে বসে নিয়মিত মাদক সেবন করার অভিযোগ ছিল আগ থেকেই। যার সত্যতা মিলেছে ফাঁস হওয়া একটি ভিডিওতে।

আনোয়ার হোসেন মিরু সরকারি কার্যালয়ে নিজের চেয়ার থেকে উঠে টয়লেটে ঢোকেন। টেবিলের অন্য প্রান্তে তখন ১জন পুরুষ ও ১ নারী বসে ছিলেন। টয়লেট থেকে বের হয়ে মিরু সোজা চলে যান টেবিল থেকে কিছুটা দূরে দর্শনার্থীদের জন্য থাকা সোফার কাছে, সেখানে বসা লুঙ্গি পরিহিত ১জনের সামনে। কিছু সময় পর লুঙ্গির ভাঁজে লুকিয়ে রাখা ১টি ফেনসিডিলের বোতল মিরুর হাতে তুলে দেন ওই ব্যক্তি। ভাইস চেয়ারম্যান মিরুর হাতে যাকে ফেনসিডিলের বোতল তুলে দিতে দেখা গেছে তিনি উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া এলাকার কানিপাড়া গ্রামের জাফর আলীর ছেলে ইউসুফ (৪২)। যার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে হাতীবান্ধা থানা পুলিশ জানিয়েছেন।

তবে মাদক কারবারি ইউসুফের দাবি, তার নামে মাদকের মাত্র ১টি মামলা রয়েছে। আর তিনি ভাইস চেয়ারম্যান মিরুর কাছে টাকা পান। সেই টাকা আনতে অফিসে গিয়ে ছিলেন।

ভাইস চেয়ারম্যান মিরু জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে থাকেন। সেই দিন তার বন্ধু তার জন্য ওষুুধ নিয়ে এসেছিলেন। সেটি ফেনসিডিলের বোতল ছিল না।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন জানান, ১জন জনপ্রতিনিধির এমন কাণ্ড সত্যি খুব দুঃখজনক। এ ঘটনায় তদন্ত চলছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, এরই মধ্যে ১টি তদন্ত কমিটি তৈরি করে বুধবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

editor

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

19 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

21 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

2 days ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

2 days ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

2 days ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

2 days ago

This website uses cookies.