বগুড়া শেরপুর উপজেলায় কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
০৮ মে ২০২৫ রোজ বৃহষ্পতিবার বিকেল ৪টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের রাজবাড়ী এলাকার চন্ডিপুকুর একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় মূর্তি বিক্রি চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিরামের ছেলে ফরিদ (৩৫), রইচের ছেলে বুলবুল (৪০) ও ছালেমের ছেলে নাছিম (৩২)।
এলাকাবাসী এবং ইউনিয়নের ইউপি সদস্যর বক্তব্যে জানা যায় , খোট্টাপাড়ার বেলাল নামক পুকুরে শরিফ নামের একটি ছেলে খেলার সময় মূর্তিটি পায়। পরবর্তিতে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করে। এসময় গ্রেফতারকৃত তিনজন মূর্তিটি বিক্রি করে দেয়ার কথা বলে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তিতে শেরপুর থানা পুলিশ সংবাদ পাওয়ার পূর্বেই র্যাব-১২ বগুড়া খবর পেয়ে অভিযান চালিয়ে রাজবাড়ীর চন্ডিপুকুর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে এবং বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে শাহ-বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ নিকট জানতে চাইলে তিনি মূর্তির বিষয়টি সত্যতা স্বীকার করে এবং বলেন, র্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছেন। মূর্তিটি কষ্টি পাথরের কিনা পরীক্ষার মাধ্যমে জানা যাবে।
দেশে সন্ত্রাস ও অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে বর্তমান সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে…
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ নতুন উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু…
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…
This website uses cookies.