Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ১,২১০ টি কম্বল বিতরণ

মোঃ এ কে নোমানঃ নওগাঁর ধামইরহাটে (DASCOH) ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত দরিদ্র নারী-পুরুষের মাঝে এক হাজার দুইশত দশটি কম্বল বিতরণ কর্মসূচী পালিত হয়।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ধামইরহাট পৌরসভা প্রাঙ্গণে ডাসকোর উপজেলা প্রতিনিধি রওনক লায়লার সভাপতিত্ত্বে ও ইক্স/ইপার এর সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ধামইরহাট উপজেলার উমার, আড়ানগড়, ধামইরহাট ইউনিয়ন ও ধামইরহাট পৌর এলাকার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান হোসেন, উমার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল হক সরকার, পৌরসভার মেয়র মোঃ আমিনুর রহমান ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, পৌর কমিশনার মুক্তাদিরুল হক মুক্তা, আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তমা আকতার। এছাড়াও উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশনের ফোকাল অফিসার এসএম ফকরুল বাসার, প্রজেক্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন, কমিনিটি ডেভেলপমেন্ট অফিসার পিংকী প্রামাণিক, নির্মলা রাণী, রাসেল হোসেনসহ কর্মীবৃন্দ।

editor

Recent Posts

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় ‘মা’ থিমে সেজেছে দুর্গাপূজা মণ্ডপ

আধুনিকতার ভিড়ে আবহমান গ্রাম-বাংলার রূপকথা যেন জীবন্ত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপে। শারদীয় দুর্গাপূজা…

11 minutes ago

ধীরে ধীরে মৃত্যু বরণ না করে জীবনকে উপভোগ করার আহ্বান

ধীরে ধীরে মৃত্যু বরণ করার অর্থ কী? কবি পাবলো নেরুদা বা ব্রাজিলীয় কবি মার্থা মেদেইরোসের…

26 minutes ago

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নাটোরে সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময়…

27 minutes ago

ওসমানী উদ্যানে ৯০ ফুট উঁচু জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও সংস্কার করা আধুনিক ওসমানী উদ্যানের…

32 minutes ago

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অসহযোগিতার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক ও আইনি কাজ এগিয়ে চললেও সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল…

51 minutes ago

বেড়েছে ডলারের দাম, সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক…

2 hours ago

This website uses cookies.