নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার করছে পুলিশ
নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় একটি আমবাগান থেকে ১৮টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চবিদ্যালয় এলাকার একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ওই আমবাগানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে জড়ানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওসি আরও বলেন, ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হওয়ায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। তবে কী উদ্দেশ্যে ককটেলগুলো আমবাগানে মজুত করা হয়েছিল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে ‘স্বৈরাচারী’ বলে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ…
খুলনার কয়রায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার…
রাজধানীর রমনা কালী মন্দিরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে ‘পাঁচ টাকায় পূজার বাজার’ কর্মসূচি উদ্বোধন করেছেন ঢাকা…
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে…
সাবেক উপমন্ত্রী ও ৫ বারের সংসদ সদস্য মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও…
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া…
This website uses cookies.