
মোঃমকবুলার রহমান স্টাফ রিপোর্টার নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন। দলের শীর্ষ নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন,
"ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি। একে একে জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্যের শিকার হয়ে কারাবন্দি জীবন যাপন করছেন। তাকে কারাগারে রেখে আমি বাইরে থাকতে পারি না। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হতে যাচ্ছি।"
তিনি আরও বলেন,
"আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেবেন। সময়মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।"
ডা. শফিকুর রহমানের এই ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। ২৫ ফেব্রুয়ারি আদালত চত্বরে কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়!
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২