Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

সময় টিভির বার্তাপ্রধানকে পুলিশি হয়রানি, সাংবাদিকদের উদ্বেগ

সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিভিন্নভাবে পুলিশি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

আজ (২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরনের অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হবে।

বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও, তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর মতো করে এর মাধ্যমে সাংবাদিকদের সবসময় হয়রানি করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানিমূলক ধারা বাতিলের দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন বরাবরই অনঢ় অবস্থানে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টো সাংবাদিকরা নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তখন সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি- অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই চক্রটির কর্মকাণ্ড সরকারের স্বাধীন সংবাদমাধ্যম নীতিকে যেমন প্রশ্নবিদ্ধ করছে, তেমনিভাবে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করছে। যা কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বা অন্য কোনোভাবে সাংবাদিক হয়রানির যে কোনো পদক্ষেপ মোকাবিলায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সব সময় প্রস্তুত রয়েছে। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় প্রয়োজনে রাজপথে অবিরাম সংগ্রাম চলবে।

এর আগে মুজতবা দানিশকে পুলিশের লাগাতার হয়রানির ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দেয়। আজ বৃহস্পতিবার দুপুরে বিএফইউজের দফতর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রায় ৬ থেকে ৭টি থানার পুলিশ তাকে প্রতিনিয়ত হয়রানি করছে।

এ হয়রানির ঘটনায় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।

সাংবাদিক নেতারা বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি করার কথা নয়, কিন্তু প্রায় ক্ষেত্রেই এর ব্যত্যয় ঘটছে।

এ বিষয়ে অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। সেই সঙ্গে তাকে হয়রানি বন্ধের দাবি জানান বিএফইউজে নেতৃবৃন্দগণ।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

15 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

15 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

15 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

15 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

16 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

17 hours ago

This website uses cookies.