পীরগঞ্জে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতঃ
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, রংপুর-ঢাকা মহাসড়কের জামতলা নামক
স্থানে পাবনা থেকে ছেড়ে আসা মহানগর নামের রংপুরগামী যাত্রীবাহী বাসটি দুর্ঘটনা কবলিত স্থানে পৌছালে অটো ভ্যান ও বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান অটো ভ্যান চালক উপজেলার রায়পুর ইউনিয়নের মহদিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোকলেছার রহমান ও পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কিশোরগাড়ী গ্রামের আলম মিয়ার ছেলে রেজওয়ান। নিহত রেজওয়ানের ছোট বোন নিউ ক্যামব্রিজ স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী আদিবা (১০) গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বড়দরগাহ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বড়দরগা হাইওয়ে থানা পুলিশ।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.