Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যশী অ্যাডভোকেট নজরুল ইসলাম খান

দিন যতোই যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসছে। মাঠ-ঘাট থেকে শুরু করে পাড়া-মহল্লা কিংবা হাটে বাজারে ইতোমধ্যেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সকাল-সন্ধ্যায় ছোট ছোট স্টলে চায়ের চুমুকে চলছে নির্বাচনী জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে কে হবেন যোগ্য প্রার্থী এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন কেউ কেউ।
তবে এলাকার উন্নয়নের স্বার্থে (পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানী ) পিরোজপুর ১আসন থেকে লাঙ্গলের মনোনয়ন চান,
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।

পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের কাছে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান। সৎ, যোগ্য, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেশি পরিচিত।

অত্র অঞ্চলের জনগন তাকে একজন সাদা মনের মানুষ হিসেবে জানে। একারণেই এই তিন উপজেলার মানুষের কাছে তিনি জনপ্রিয়।

সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের সুনাম অক্ষুন্ন রেখে পিরোজপুর সদর- নাজিরপুর- ইন্দুরকানী -১ আসনে উন্নয়নে জন্য কাজ করতে চান অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান।
উন্নয়ন,জনগণ ও দলের স্বার্থে অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান এক আপোষহীন নাম।

পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে তার রয়েছে তার পৈতৃক বাড়ি।
এখান থেকেই তিনি সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, তার বাবা মরহুম মোহাম্মদ আলী খান ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মা মরহুমা সুফিয়া বেগম ( রত্নগর্ভা) এর সাত সন্তানের মধ্যে সেজো সন্তান অ্যাডভোকেট নজরুল ইসলাম খান।

অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান এর কাছে পিরোজপুর জেলার
বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন লোকজন তাদের ব্যক্তিগত সমস্যা ও আইনি সহায়তা জন্য তার দ্বারস্থ হন,
তিনি ফ্রি আইনি সহায়তা প্রদান করেন এবং তাদের সমস্যার সমাধানে সর্বাত্মক চেষ্টা করেন।

এছাড়াও তিনি এই আসনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন , মসজিদ-মন্দীর নির্মাণ ও পুনঃ সংস্কার, ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজস্ব উদ্যোগে সমর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা প্রদান করে থাকেন।

পিরোজপুর জেলা জাতীয় পার্টি,জেলা জাতীয় যুব সংহতি, তরুণ পার্টি, কৃষক পার্টি, ওলামা পার্টি সহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনকে তিনি এক কাতার এনে দাঁড় করিয়েছেন ।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক জনাব তৌনিকুল হক বলেন অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান,
অত্যন্ত ভালো মানুষ, তিনি লাঙ্গল , জোট মহাজোট যেখান থেকেই মনোনয়ন পান না কেন পিরোজপুর১ আসনে অকল্পনীয় উন্নয়ন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

জাতীয় পার্টি যদি কোন দলের সাথে জোট করে এ ক্ষেত্রে পিরোজপুর ১ আসন আমাদের দাবি। কারণ হিসেবে উল্লেখ করেছেন অতীতেও সদর আসন জাতীয় পার্টি কে জোটগতভাবে দেওয়া হয়েছিল।
জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মুহম্মদ কাদের এমপি মহোদয়ের কাছে এটা পিরোজপুর জেলা জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রাণের দাবি , একক অথবা জোট গত যে ফরমেটে নির্বাচন হোক না কেন লাঙ্গলের প্রার্থী হিসেবে পিরোজপুরে অ্যাডভোকেট নজরুল ইসলাম খানকেই আমরা চাই।

অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম খান দৈনিক যখন সময়ের এই প্রতিবেদককে বলেন,
পিরোজপুর সদর – নাজিরপুর – ইন্দুরকানীর মানুষ সব সময় অবহেলিত। স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত এই আসনটিতে উল্লেখযোগ্য কোন উন্নয়ন হয়নি।
যে এই আসনটা একসময় মহা জোটের ছিল তারা ও নিজেদের কথাই ভেবেছে এবং আসনটা বারবার কাটাছেঁড়া করা হয়েছে,
তাই আমি চাই পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করা ও সবাইকে সাথে নিয়ে উন্নয়ন ও অগ্রযাত্রায় শামিল হওয়া।

editor

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

14 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

14 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

14 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

15 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

15 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

16 hours ago

This website uses cookies.