নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল-ভুটভুটির সংঘর্ষে ১জনের মর্মান্তিক মৃত্যু
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ও ভুটভুটির সংঘর্ষে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৪ জানুয়ারি,শনিবার সকাল ৯ টায় বদলগাছী উপজেলার ভোবন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদিন ( ২৫) মহাদেবপুর উপজেলার সারতা গ্রামের রুবেল হোসেনের ছেলে বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহতের মামা কবির হোসেন গুরুতর আহত হয়।
বদলগাছি থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, উপজেলার গাবনা গ্রামের তার মামা বাড়ি থেকে নওগাঁ যাবার পথে ভটভটির সাথে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়। এবং এ ঘটনায় নিহতের মামা গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.