Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ডিএনসিসি’র অভিযানে গাঁজা সহ আটক ২মাদক কারবারি

মোঃ তোফায়েল আহমেদ, কুমিল্লাঃ

কুমিল্লার অরক্ষিত সীমন্ত পথে প্রতিনিয়ত আসছে নানা ধরনের মরন নেশা । কুমিল্লা হয়ে বিভিন্ন পথে নানা ভাবে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। পাচার হওয়া মাদকের খুব সামান্য অংশই আটক হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

গোপন খবরের ভিত্তিতে ২জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। চৌধুরী ইমরুল হাসান জানান, পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির এর নেতৃত্বে জেলা সদর অংশের মহাসড়ক এলাকায় মাদক বিরোধী বিশেষ এ অভিযানে যাত্রীবাহী একটি বাস থেকে মোঃ রাহিম আলী (৩০) নামে একজনকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি রহিম রাজশাহী জেলার খড়িকুল্লা এলকার আশরাফ আলীর ছেলে। একই দিন বুড়িচং উপজেলা অংশের মহাসড়কে অভিযান পরিচালনা করে জেলার সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর এলাকার মোস্তফা মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২১) কে আটক করা হয়। কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ঢাকায় নেয়ার জন্য বহন করা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় তার কাছ থেকে।

চৌধুরী ইমরুল হাসান জানান মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলছে। এ বিষয়ে পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির ও সহ কারী উপ-পরিদর্শক কামরুল হাসান বাদী হয়ে বুড়িচং ও কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

selim

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

20 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

20 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

20 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

21 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

21 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

22 hours ago

This website uses cookies.