Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ঘন কুয়াশার কারণে উত্তরের জনপদে গাড়ি চালানো কঠিন : দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১ ফেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ঘন কুয়াশার কারণে উত্তরের জনপদে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। ঢাকা-রংপুর মহাসড়কে একে একে ৬টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে ৩টি যাত্রীবাহী বাস এবং ৩টি ট্রাক রয়েছে। ক্ষতিগ্রস্ত এসব গাড়ি রেকারিং করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বড়দরগাহ হাইওয়ে পুলিশ।

রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে প্রচণ্ড কুয়াশা থাকায় বেশ কিছু দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচলের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এই মোড়ে দুটি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ডভ্যান একে অপরকে ধাক্কা দেয়। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে গেছে এবং কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ২০-২৫ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, সেই সঙ্গে ঘটনাস্থল থেকে পরিবহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। আহত কয়েকজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই কর্মকর্তা আরও জানান, রংপুর হাইওয়ে অঞ্চলের মহাসড়কে প্রচণ্ড কুয়াশা থাকায় বেশ কিছু ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। অনেক জায়গায় দৃষ্টিসীমা কমে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালক ও যাত্রী সাধারণকে ধীরে এবং সতর্কতার সাথে চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

Md Akash Hossain

Recent Posts

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…

15 hours ago

চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…

16 hours ago

সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…

16 hours ago

কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…

16 hours ago

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…

16 hours ago

বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…

17 hours ago

This website uses cookies.