গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনার ১৭৯ বস্তা বীজ ও সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেফতার
রংপুরের গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনার ১৭৯ বস্তা বীজ ও সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলমগীর হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
(৯ এপ্রিল) রবিবার রাতে রংপুর নগরীর পাকারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১০ এপ্রিল) সকালে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সার ও বীজ উদ্ধারের ঘটনায় গতকাল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের পক্ষ থেকে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরমধ্যে গঙ্গাচড়ার সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহাকে আহ্বায়ক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল হক ও উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান সদস্য করে ৩ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে ইউএনওর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের নির্দেশে গঠিত তদন্ত কমিটিতে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হককে আহ্বায়ক ও অতিরিক্ত উপপরিচালক শামিমুর রহমান ও খালেদুর রহমানকে সদস্য করে আরেকটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের মুন্সিপাড়ায় আলমগীর হোসেন নামের ওই বীজ ব্যবসায়ীর বাড়ি থেকে কৃষি প্রণোদনার ১৫৩ বস্তা ধানবীজ (প্রতি বস্তা ১০ কেজি), ২০ প্যাকেট পাটবীজ (প্রতি প্যাকেট এক কেজি) ও ১২ বস্তা রাসায়নিক সার (প্রতি বস্তা ৫০ কেজি) উদ্ধার করে গঙ্গাচড়া থানা পুলিশ। ওই দিন বিকেলে উপজেলা পরিষদের ভেতর থেকে ভ্যানবোঝাই ১৪ বস্তা ধানের বীজ আটক করে উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
এ ঘটনায় সেদিন রাতেই উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান বাদী হয়ে আলমগীর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে মামলা করেন।
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা বরুড়া উপজেলায় ১ নারকীয় ঘটনায় মাত্র ৬ বছর বয়সী ১টি…
This website uses cookies.