স্টাফ রিপোর্টার
রংপুর:
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন নাহিদ। জুয়ার কারণে বারবার অর্থ হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
গত শনিবার প্রায় ১০ হাজার টাকা হারানোর পর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরদিন রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরেন।
আজ (২০ এপ্রিল) সোমবার সকালে বিষপান করে তিনি পরিবারের সদস্যদের তা জানান এবং সন্তানকে শেষবার দেখতে চান।
এ সময় স্বজনেরা তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রংপুরে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে রংপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
অনলাইন জুয়ায় আসক্তি ও ক্রমাগত টাকা হারিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন নাহিদ রানা (২০) নামে এক যুবক। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী (ভূজারীপাড়া) গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। নাহিদের ১ বছরের ১টি ছেলেসন্তান রয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, অনলাইন জুয়ায় টাকা হারিয়ে ১ জন যুবক বিষপান করেছেন বলে আমরা জেনেছি। রংপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের…
ফখরুল আলম সাজু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ড এর বিশেষ অভিযান চালিয়ে…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা মতিগঞ্জ ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে…
ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০…
This website uses cookies.