ব্রেকিং নিউজ

চারমাথা মোড় থেকে ৯ কেজি গাঁজা পাচারের সময়  পুলিশের এএসআই গ্রেফতার

স্টাফ রিপোর্টার রংপুর

আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে গাঁজা পাচারের সময় আনিছুর রহমান নামে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধারসহ একটি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার আনিছুর রহমান (৪০) পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। এরআগে তিনি সাদুল্লাপুর থানায় কর্মরত ছিলেন। আনিছুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে।

মাদকসহ পুলিশে কর্মরত এএসআই হাতেনাতে ধরা পড়ার ঘটনায় জেলাজুড়েই তোলপাড় সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ
মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এসআই মানিক রানার নেতৃত্বে পুলিশের ১টি দল চারমাথা মোড়ে অবস্থান নেয়। এসময় পলাশবাড়ী থেকে আসা বগুড়াগামী একটি টিভিএস এপ্যাচি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করে পুলিশ।
পরে মোটরসাইকেলে থাকা কালো ব্যাগের ভিতরে পেপার ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আনিসুর রহমানকে আটক করা হয়। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটকের পর আনিছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পুলিশের এএসআই বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা জানান, মাদকসহ আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইন সবার জন্যই সমান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Md Akash Hossain

Recent Posts

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

2 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

2 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

2 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

2 hours ago

প্রান বঙ্গ মিলার্স লিমিটেড এর বিভিন্ন জাতের ধান-গাছ পরিদর্শন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…

2 hours ago

রংপুর সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে সতর্ক বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…

3 hours ago

This website uses cookies.