ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

ধুনটে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদনঃ
  • আপডেট সময় : ০১:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

ধুনটে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ৬

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বগুড়ার ধুনটে বৌভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বিকেল ৩ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কনে পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, কাহালু উপজেলার জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। আহতদের মধ্যে গুরুতর আহত সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, গত বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামের অশ্লীলের ছেলে জামাল উদ্দিনের সাথে কাহালু উপজেলার শান্তা গ্রামের শহিদুল প্রামানিকের মেয়ে শর্মিলা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে আসেন তাকে নিয়ে যেতে। বিকেলে খাওয়া-দাওয়ার ফাঁকে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়া ও খাওয়া শেষ হওয়ার আগেই দই দেয়ায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনের আত্মীয় সহ অন্তত ৬ জন আহত হন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে দুপক্ষের মধ্যে সমঝোতা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধুনটে বিয়ে বাড়িতে মাংস কম দেয়ায় সংঘর্ষ, আহত ৬

আপডেট সময় : ০১:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫