বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনো অব্যাহত, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারে নাই, দেশ পরিচালনায়ও ব্যর্থ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
স্টাফ রিপোর্টার রংপুর
আজ (১২ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনেও নাই, দেশ পরিচালনায়ও ব্যর্থ। তারা শুধু সংস্কার নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মত চলছে। বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনো অব্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারে নাই।
নির্বাচনের জন্য অপেক্ষা করা হচ্ছে, কিন্তু অনন্তকাল অপেক্ষা করবে না বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, দ্রুত নির্বাচন দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করুন।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণ ও তরুণদের দাবি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নেবে না বিএনপি। তিনি আরও বলেন, ‘তিস্তা নদী এখন শেখ হাসিনার মত রাক্ষসী ভূমিকায় পরিণত হয়েছে।’
লালমনিরহাট জেলা বিএনপির জন সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (১৯ এপ্রিল) রবিবার সকাল ৬টার দিকে রংপুর নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন…
ফখরুল আলম সাজু খুলনায় দায়িত্ব পালন কালে নিজের ব্যবহৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (৩৮) নামে…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাতে ঘরবাড়ি…
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি…
This website uses cookies.