মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম (৬০) নামে এক মহিলা হাজতির মৃত্যু হয়েছে। সে মাদক মামলায় জেলে ছিলেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ি জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ি সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
হাজতি আলেয়া বেগম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া যৌনপল্লির বাসিন্দা ছিলেন।
রাজবাড়ি জেলা কারাগারের জেলার তৌহিদুল ইসলাম বলেন, আলেয়া বেগম চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি মাদক মামলার আসামি হয়ে জেল খাটছিলেন। রোববার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ আলেয়ার বুকে ব্যথা উঠলে জেল কর্তৃপক্ষ তাকে চিকিৎসার জন্য রাজবাড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ রাজবাড়ীর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২