Header Premium (728×90)

জেলা/স্থানীয়

শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে রংপুরে ডা. জাকিয়া সুমীর ‘হানি লাইফ ফানি স্টোরিসে’র প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার রংপুর:
আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরি হলরুমে নর্দাণ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শাখেরুল ইসলাম সরকারের সভাপতিত্বে রংপুর মেডিকেল কলেজের প্রভাষক ডা. জাকিয়া সুমীর প্রকাশিত প্রকাশনা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একুশে বইমেলাকে সামনে রেখে গল্পের সঙ্গে মিল রেখে শৈল্পিক প্রচ্ছদ মলাটে ৭২ পৃষ্ঠায় ২১টি গল্প নিয়ে ডা. জাকিয়া সুমীর প্রকাশিত হয়েছে ‘হানি লাইফ ফানি স্টোরিস’।

হানি লাইফ ফানি স্টোরিস’ বইটি প্রকাশ করেছেন পাতা প্রকাশ। বইটিতে ২১টি গল্প রয়েছে। এরমধ্যে মজার গল্প, অভিজ্ঞতার গল্প এবং ছাত্র শিক্ষকের সম্পর্কের গল্প রয়েছে।

৭২ পৃষ্ঠার বইটির মুল্য ধরা হয়েছে ২৫০ টাকা। বইটি একুশে বইমেলায় ৬৫৪ নম্বর পাতা প্রকাশ স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও বইটি রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, কথাসাহিত্যিক রানা মাসুদ, লেখক শ ম আমজাদ হোসেন, রেশম বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর জিল্লুর রহমান, ডা. সুভাষ চন্দ্র সরকার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোতালেব হোসেন, সিটি প্রেসক্লাব রংপুরের সভাপতি স্বপন চৌধুরী। ‘হানি লাইফ ফানি স্টোরিস’ বইনটি নিয়ে আলোচনা করেন লেখক শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ফেরদৌস রহমান পলাশ। এতে স্বাগত বক্তব্য দেন পাতা প্রকাশের পক্ষে লেখক জাকির আহমদ। শুভেচ্ছা কথা বলেন বইটির প্রচ্ছদ ও অলংকরণে সাবা আত তাহজীর। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন এমবিবিএস শিক্ষার্থী দুর্জয় কুমার দাস সহ উপস্থিত সাংবাদিকবৃন্দ।

editor

Recent Posts

স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…

1 hour ago

পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…

1 hour ago

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

6 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

20 hours ago

কদমতলীতে সংঘর্ষে আহত পরিবহন শ্রমিকের মৃত্যু

ফখরুল আলম সাজু সিলেট জেলা শহরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে…

22 hours ago

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ফারিহা (১২)…

22 hours ago

This website uses cookies.