ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 স্বার্থের ভিড়ে মানুষ কাফনের পথে সফর  ঝড়ের আগে পৃথিবী ফুলগাজী আমজাদ হাট ভারতীয় গাঁজা ও স্ট্রবেরিসহ স্থানীয়দের হাতে যুবক আটক ২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার ফুলগাজীতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে ১৩ বছরের এক কিশোরকে রাতভর আটকে শারীরিক নির্যাতন উলঙ্গ করে নাচানোর ভিডিও ধারণ। রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল, দুই শতাধিক সাংবাদিক ও নেতৃবৃন্দের উপস্থিতি

বিদ্যুতের তারে শক খেয়ে গুরুতর আহত কিশোর

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে

বিদ্যুতের তারে শক খেয়ে গুরুতর আহত কিশোর

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকায় বসতবাড়ির ছাদ থেকে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে শক খেয়ে সোহানুর রহমান (১২) নামের এক কিশোর আহত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সজ্জনকান্দা হসপিটালের পিছনে ওয়ান টু’ র মাঠের একটি দোতলা বিল্ডিং এর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সোহানুরকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। আহত সোহানুর রহমান (১২) এভারেজ কোম্পানির ম্যানেজার আব্দুল ওয়াদুদের ছেলে।

জানা গেছে, শিশু সোহানুর রহমান সজ্জনকান্দার হসপিটালের পিছনে ওয়ান টু’র মাঠে একটি ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতো। মাসখানেক হলো তারা নতুন ওই ভাড়া বাসায় উঠেছে। ওই বাসার দোতলা ভবনের ছাদের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির হাই ভোল্টেজের বিদ্যুৎ এর তার গিয়েছে। বিকালে পরিবারের সকলের অজান্তে খেলার ছলে শিশুটি বাসার দোতলার ছাদে উঠে ওই তার ধরলে মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয়। পরে সবাই ছাদে গিয়ে দেখে শিশুটি শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, সে ছাদের ওপর পড়ে আছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ওই ভবনের মালিক ঝুঁকিপূর্ণভাবে ভবনটি নির্মাণ করেছে। দোতলা ভবনের ছাদের ঠিক এক ফিট ওপর দিয়েই ৩৩ হাজার কেভিসহ ১১ হাজার কেভির বিদ্যুৎ এর তার রয়েছে। ভবনটির ইঞ্জিনিয়ার কিভাবে ওই তারের নিচে ভবন করার জন্য সম্মতি পেল সেটা বোধগম্য না। আবার, পৌরসভা থেকে কিভাবে ভবনটি নির্মাণের জন্য পাস করা হলো সেটাও তাদের বোধগম্য হচ্ছে না।

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রয়াস দত্ত বলেন, শিশুটি হাই ভোল্টেজ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার শরীরের সকল অংশই পুড়ে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছি

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুতের তারে শক খেয়ে গুরুতর আহত কিশোর

আপডেট সময় : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫