প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ১২:৩০ পি.এম
হতে চাই বীর

^^^^^ হতে চাই বীর ^^^^^
জান্নাতুল ফাহিমা তানহা
---------------------------------------
নিচু না করেই শির ,
আমি যে হতে চাই বীর ।
ওহে বীর ! তুমি যে শ্রেষ্ঠ ,
লড়াইয়ের জন্য আমাকে করো প্রকৃষ্ট ।
হতে চাই তাদেরই মতো ,
যারা দেশের জন্য রক্ত দিয়েছে কতো ।
মুগ্ধ ও আবু সাঈদের মতো ,
অনেক মায়ের , সন্তান হারিয়েছে কতো ।
মাগো আজ আমি হব মহা বীর ,
শত্রু সেনা যতোই হোক না কেন গুরু , ওঝা , পীর ।
বীরের মতো লড়াই করবো বার বার ,
দস্যু তোদের বিনাশ হবে , ছাড় পাবি না আর ।
বীরের বেশে সংগ্রাম করাই মহাকাজ ,
বৈরী আছিস যতো , তোদের মৃত্যু হবে আজ ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২