মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি'২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬ নং ভোমরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাড়দ্দাহ উত্তর পাড়া মসজিদে ক্বু-বা'র ভিত্তি প্রস্তর উদ্বোধনের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।
মসজিদে ক্বু-বা'র ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবির, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ অসিউর রহমান, জাময়াত কর্মী মোঃ আরশাদ আলী, পদ্ম শাঁখরা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুন-উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ আয়ুব হোসেন, মোঃ শাহ-আলম, মোঃ রোকন-উজ-জামান ও দৈনিক যখন সময় পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন রনি।
এ সময় প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান বলেন, এই মসজিদ কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের দ্বীনি শিক্ষার কেন্দ্র বিন্দু যেন হয় এই মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষের ইসলামে প্রতি শিক্ষা-দীক্ষার আকাঙ্খা যেন তৈরি হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে ক্যায়ামনো বাক্যে মহান রবের কাছে দোয়া করেন ।
সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন-উর রশিদ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২