সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে তে এ তথ্য জানান। নতুন কমিটিতে প্রথম যুগ্ন আহ্বায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এছাড়া যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন মাশুকুল ইসলাম রাজীব, ও শরিফ আহমেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং পূর্বে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
এর আগে গতবছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন গোলাম ফারুক খোকন । ২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগেই তা বিলুপ্ত করা হয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উক্তি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২