মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর ফাউন্ডেশনের দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১ফেব্রুয়ারী) সকালে শহরের পাঁচরাস্তা উইজডম স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো: আতিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জুঁই পেট্রোলিয়ামের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম,
মেহেদী মেডিসিন কর্ণারের পরিচালক
ডাঃ মোঃ আঃ রাজ্জাক।
অনুষ্ঠান টি উদ্বোধন করেন, জামালপুর ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ মাওলানা নুরুল আহসান।
জামালপুর ফাউন্ডেশনের সভাপতি ডা: এ, বি, সিদ্দীকের দিকনির্দেশনায় এবং জামালপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রাবিউল আহসানের তত্ত্বাবধানে ও জামালপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুল হাসান তালুকদার বাপ্পী"র পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর ঢাকার সার্কেল অফিসার ইনসান আলী,,সিঙ্গাপুর মেকানিকাল গ্রুপের সিনিয়র ইঞ্জিনিয়ার মোঃ জামিউল ইসলাম, জামালপুর সাংবাদিক ইউনিয়নের
সদস্য সচিব সাংবাদিক নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ সোহেল রানা এবং অন্যান্য ব্যক্তিবর্গ,,,অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রকিব আনসারী ও আলমগীর হোসেন প্রমূখ।
এর আগে দেশ ও জাতির জন্য দোয়াসহ জামালপুর ফাউন্ডেশনের সফলতা কামনায় মোনাজাত করা হয়। পরে উপস্থিত অসহায় প্রায় ২শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২