মো: আকাশ হোসেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০'অক্টোবর বিকেলে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মির্জা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মনিরুজ্জামান কাজল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রদান কালে সৈয়দ আমজাদ আলী বলেন, আজকের এই উপস্থিতি বলে দেয় সৈয়দ মেহেদী আহমেদ রুমির কতটা জনসমর্থন রয়েছে। সাধারণ মানুষের ভোটের অধিকার আদায়ের যে মানুষটি সারাজীবন কারাবরণ করল মামলা-মোকদ্দমা জুলুম অত্যাচার সহ্য করে দলকে সুসংগঠিত করেছে তাকে আমরা আগামী জাতীয় নির্বাচনে নমিনেশন চাই।
তিনি আরো বলেন, মতামত যদি সঠিক হয়ে থাকে তাহলে কখনোই টাকার বিনিময় কাউকে নমিনেশন দেবে না। অবাক সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে সে ক্ষেত্রে সৈয়দ মেহেদী আহমেদ রুমির বিকল্প নাই।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২