সংবাদ শিরোনাম :
নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা ড. ইউনুস
স্টাফ রিপোর্টার রংপুর
- আপডেট সময় : ০৮:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর
প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ (৩১ আগস্ট) শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলাপকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গা পূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামি দলগুলোর প্রতিও এসময় আহ্বান জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলো সাথে মতবিনিময় সভায় বসলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।






















