মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর
যশোরের খাজুরায় ইফটিজিংয়ের প্রতিবাদ করায় মেহেদী হাসান রিফাত (১৫) নামে এক শিক্ষার্থী বখাটেদের মারপিটের শিকার হয়েছে। এ সময় চাকুসহ দুজন আটক হলেও অন্যরা পালিয়ে যায়। এতে অভিভাবক মহলে আতঙ্ক দেখা দিয়েছে।বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর ইটভাটা মোড়ে এ ঘটনা ঘটে।আহত মেহেদী হাসান রিফাত একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের রেজাউল ইসলাম রেজার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আটক বখাটেরা হলো, বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের বর্তমান বাসিন্দা প্রদীপ ওঝার ছেলে অপূর্ব ওঝা (১৫) ও সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের শাহজাহান হোসেনের নাতি বাপ্পী (১৬)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চন্ডিপুর ইটভাটা মোড়ে বখাটেরা মাদরাসার ছাত্রীদের উত্যক্ত করছিল। প্রথমে রিফাত নামে ওই শিক্ষার্থী এর প্রতিবাদ করে। এ সময় বখাটেরা তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এক পর্যায়ে রিফাতকে ছুরিকাঘাত করার চেষ্টা করলে স্থানীয়রা এসে বাপ্পী ও অপূর্ব নামে দুই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মানিক (১৭) ও একই গ্রামের আলাউদ্দিনের ছেলে আবির (১৫) নামে দুই বখাটে পালিয়ে যায়। আহত শিক্ষার্থী রিফাত বলে, ‘আমি টিফিনে বাড়ি খেতে যাচ্ছিলাম। পথিমধ্যে ওই বখাটেরা মাদরাসা ছাত্রীদের গায়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে উত্যক্ত করছিল। আমি এর প্রতিবাদ করলে তারা চারজন মিলে আমাকে এলোপাতাড়ি মারপিট করে।’
খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইফটিজিংয়ের ঘটনায় চাকুসহ দুজনকে আটক করা হয়েছে। পলাতক দুজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২