📢 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন



ব্রেকিং নিউজ

খোকসায় অর্থ আত্মসাৎ এর অভিযোগ ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার,
কুষ্টিয়ার খোকসায় অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনে অভিযোগ করেছেন শিক্ষক কর্মচারীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অনুপস্থিতির প্রমাণও পেয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।জানা যায়, ২০১৭ সালে ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মতিয়ার রহমান। এরপর থেকেই শুরু হয় বিদ্যালয়ের টাকা নিয়ে নয়ছয়। শিক্ষকদের অভিযোগ, টিউশন ফিস, শেষণ ফিস ও ভর্তি ফিস, নিবন্ধন, প্রশংসা পত্র এসাইনমেন্ট স্কুলের জমি ও পুকুর ইজারা এবং ব্যাংকে জমাকৃত টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক মতিয়ার রহমান।

শিক্ষকবৃন্দ আরও বলেন, পুকুর লিজসহ বিদ্যালয়ের অনান্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার প্রধান শিক্ষক করেন না। প্রধান শিক্ষক নিয়মিত স্কুলেও আসেন না বলে জানান তারা।

শিক্ষার্থীরা জানান, পরীক্ষার ফিসসহ নানা খাতে প্রধান শিক্ষক নিজ হাতে টাকা নিলেও তিনি রসিদ দেন না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন হোসেন বলেন, আয় ব্যায়ের কোন হিসাব স্কুলে নেই। তিনি আরও বলেন, কোন শিক্ষক যদি কিছু বলেন তখন প্রধান শিক্ষক তার শোকজ করেন অথবা থানায় অভিযোগ করেন। মিথ্যা মামলা দেয়ার কথাও বলেন তিনি।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ: রহিম বলেন, শিক্ষার্থীদের ইউনিক আইডি এবং উপবৃত্তির জন্য যে অর্থ প্রধান শিক্ষক নিয়েছেন সেগুলো হিসেবের বাইরে।

প্রধান শিক্ষক মতিয়ার রহমান শিক্ষার্থীদের কাছ থেকে রশিদ বিহীন টাকা নেয়ার কথা স্বীকার করলেও আত্মসাৎ এর অভিযোগ অস্বীকার করেন। আবার এনিয়ে সংবাদ প্রচার করতে নিষেধ করেন তিনি।

খোকসা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রধান শিক্ষকের অনুপস্থিতির সত্যতা স্বীকার করে বলেন, এখনো শোকজ করা হয়নি। তবে অবশ্যই অনুস্থিতির কারণে শোকজ করা হবে।

কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, যাচাই করে অভিযোগের সত্যতা মিললে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিয়ে স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Md Akash Hossain

Recent Posts

ছাগলনাইয়াতে বন্দুক সহ আওয়ামী লীগ নেতা আটক

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…

2 hours ago

যশোরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…

2 hours ago

ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধি

ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…

2 hours ago

রূপগঞ্জে হামলার শিকার মৎস্য খামারির মৃত্যু, এলাকায় উত্তেজনা

  মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…

8 hours ago

জেলা গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়ন

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…

14 hours ago

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…

1 day ago

This website uses cookies.