ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সড়ক দূর্ঘটনা নিহত ৪
সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বাজারে ওঠে গেলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়।
রবিবার সকালে উপজেলা মির্জাপুর ইউনিয়নে মাহমুদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।এসময় আরও ৫ পথচারী গুরুতর আহত হয়।নিহতরা হলেন, উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫),বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো সিদ্দিক মিয়া ( ৬২),বেলাব উপজেলা পুরাদিয়া এলাকায় আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী।অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরব মুখী কাঁচামাল বাহি ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজি ও যাত্রীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুলপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনা স্হলেই সবজি বিক্রেতা ও সিএনজি যাত্রী তিনজন নিহত হন।অপর জনকে হাসপাতালে নেয়ার পথে নিহত হন।স্হানীয়রা আহতদের উদ্ধার করে পার্শবতী বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো,নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্হল থেকে তিনটি মরদেহ উদ্ধার করি।পরে আরেকজন নিহতের খবর পাই।গাড়ি দুটো জব্দ করা হয়েছে।
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী…
ফখরুল আলম সাজু যশোর শহরতলীর বিরামপুর সাইকেল হাট এলাকায় ফিরোজ নামে ১ ব্যাক্তি ৯ বছরের…
ফখরুল আলম সাজু ঢাকা-ফেনী রুটে ১ মাসে ২ দফায় ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মাঝে ক্ষোভ। ঢাকা-চট্টগ্রাম…
মোঃ ইসমাইল হোসেন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মৎস্য খামারি শহিদুল্লাহ মিয়া…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধ দিনাজপুর জেলার গ্রাম আদালতের কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করছে, ফুলবাড়ী…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের নেয় ফুলবাড়ীতেও উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট…
This website uses cookies.