ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

নওগাঁর নিয়ামতপুর হতে ১০১ কেজি গাঁজাসহ আটক ২

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর হতে ১০১ কেজি গাঁজাসহ আটক ২

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নওগাঁ জেলা প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুর থেকে ২০ লক্ষাধিক টাকার গাঁজাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (০৯ জুন) দুপুরে নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, মোঃ সুমন বাপ্পি (৩৫) এবং মোঃ টুয়েল মন্ডল (৫৫)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান প্রেস ব্রিফিংএ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ অতিরিক্ত সুপার মোহাম্মদ গাজিউর রহমানের নেতৃত্বে গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ হাশমত আলী সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিয়ামতপুরের ছাতড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

সে সময় সান্তোষপাড়া গ্রামের মোকলেছার এর পুকুরের সামনে ছাতড়া বাজার হতে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ সুমন বাপ্পি এবং মোঃ টুয়েল মন্ডল (৫৫)কে আটক করা হয় এবং ৮-১০ জন ব্যক্তি সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।

এরপর আসামীদ্বয়কে তাদের পালানোর কারণ জিজ্ঞাসা করলে তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং তাদের অসংলগ্ন কথাবার্তাতে সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশীর যথাযথ নিয়মে ধৃত আসামীদের দেহসহ কাভার্ট ভ্যানটি তল্লাশী করা হয়।

তল্লাশীকালে আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধারকৃত আলামত কাভার্ট ভ্যানের পেছনের অংশের ভেতরে রক্ষিত ০৪টি পাটের বস্তা, যার মধ্যে ০২টি বস্তায় ০৯টি করে ১৮ পোটলা এবং ০২টি বস্তায় ৮টি করে ১৬ পোটলা সর্বমোট ৩৪ (চৌত্রিশ) পোটলা অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনো গাঁজা পাওয়া যায়। যার প্রতিটি পোটলা খাকি রংয়ের কসটেপ এবং পলিথিন দিয়ে মোড়ানো। উদ্ধারকৃত গাঁজা পরিমাপ ১০১  কেজি। যার মূল্য আনুমানিক বিশ লক্ষ বিশ হাজার টাকা।

আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর হাসপাতালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং আসামীদ্বয়কে আদালতে সোপর্দ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁর নিয়ামতপুর হতে ১০১ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪