অপরাধ

কুমারখালী মেলার আড়ালে জুয়ার আসর

স্টাফ রিপটার 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলা চাপাই গাছি গাজী কালু ও চম্পাবতীর মেলার আড়ালে বসেছে জোয়ার আসর। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে জুয়ার মেলা। মাঠের পশ্চিম পাশে বড় প্যান্ডেল করে চলছে সব থেকে বড় জুয়া দৈনিক ফাইভ স্টার
র‍্যাফেল ড্র নামের লটারি। এর পাশে রয়েছে ভাই ভাই বুস লটারি চরকা জুয়া। একটু পশ্চিমে ভুট্টার মাঠে বসে সাতটা গুটি ফড় বউ খেলা নামের জুয়া। আর এই জুয়া পরিচালনা করছেন কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ গ্রামের জুয়ার সম্রাট শাহিন স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই অর্থনৈতিক কর্মকাণ্ড চললেও অদৃশ্য কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন নিশ্চুপ। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হোগলা চাপাইগাছি মাঠে সূর্য না ডুবতেই বিভিন্ন এলাকা থেকে জুয়া খেলার জন্য জুয়াড়িরা জড়ো হতে থাকে। সন্ধ্যা নামতেই মাইকে নানা লোভনীয় বক্তব্য দিয়ে শুরু হয় এই খেলা। র‍্যাফেল ড্র চলে রাত ১২টা পর্যন্ত। আর অন্যান্য সব জুয়ার আসর চলে গভীর রাত পর্যন্ত মাঠের পশ্চিম পাশে বেড়া দিয়ে বসানো হয়েছে চরকা গুটি ফড় বউ খেলা নামের জুয়া। কমপক্ষে দশ রকম জুয়া চলছে সেখানে। মাঠের পশ্চিম উত্তর পাশে বড় প্যান্ডেল করে চলছে সব থেকে বড় জুয়া দৈনিক ফাইভ স্টার র‍্যাফেল ড্র নামের লটারি। বিভিন্ন সূত্রে জানা যায় প্রতিদিন সকাল থেকে রাত ৮-৯টা পর্যন্ত শতাধিক ইজিবাইক করে উপজেলার বিভিন্ন জায়গায় ২০ টাকা মূল্যের লটারি টিকিট বিক্রি করা হয় লটারিতে রয়েছে মোটরসাইকেল সহ অনেক লোভনীয় পুরস্কার এলাকাবাসী জানান গাজী কালু চম্পাবতীর মেলায় আড়ালে প্রকাশ্যে চলছে জুয়া। এতে অধিকাংশই পরিবারের পারিবারিক কলহের সৃষ্টি হচ্ছে। এইভাবে জুয়া খেলা চললে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে বলে জানান তারা। জুয়া পরিচালনাকারী শাহিনের সাথে কথা বলে জানা যায় এই জুয়া সকলকে ম্যানেজ করে চালানো হচ্ছে সংশ্লিষ্ট প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এস এ এম মিকাইল ইসলাম বলেন আমি এই মেলার জুয়া খেলার বিষয়ে তথ্য পেয়েছি ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন আপনার কাছ থেকেই মেলার জুয়া খেলার বিষয়ে শুনলাম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.