ঝালকাঠির কাঠালিয়ার ইউপি চেয়াম্যান সহ তিনজনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কাঠালিয়া উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম।
আওরাবুনিয়া ইউনিয়ন যুবলীগ নেতা দীপক কুমার হাওলাদারকে ১নং আসামী করে চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারকে ২নং ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস মোঃ হেলাল উদ্দিনকে ৩ নং আসামী করে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার। তিনি জানান, তদন্ত পূর্বক আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।
এ ব্যাপারে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার জানান, এটি নির্বাচনী প্রতিহিংসা মূলক একটি মামলা।
উল্লেখ্য যে, ০৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে ১০ কেজি ওজনের ৬ প্যাকেট ব্রি-৪৮ ধানের বীজ ও আওরাবুনিয়া ইউনিয়নের যুবলীগ নেতা দিপক কুমার হাওলদারের পশ্চিম ছিটকী (সাতানি বাজার) এর ভাড়া বাসা থেকে এমওপি ৫ বস্তা ও ডিএপি ২ বস্তা রাসায়নিক সার এবং ব্রি-৯৮ ধান দুই প্যাকেট, ব্রি-৪৮ ধান চার প্যাকেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে।
ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…
স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান…
স্টাফ রিপোর্টার রংপুর: জ্বালানি তেল পাচার ঠেকাতে রংপুর বিভাগের সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এক মাসে…
This website uses cookies.