ব্রেকিং নিউজ

রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন বাপ্পি

স্টাফ রিপোর্টা রংপুর।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আবুনুর মোঃ আখতারুজ্জামান পেয়েছেন ১৮হাজার ৭৭৩ভোট।

চেয়ারম্যান পদে অপর অপরদিকে এটিএম ফিরোজ মন্ডল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৭৩ ভোট। চেয়ারম্যান পদে মোঃ আবু তালেব সরকার কাপ প্রিস প্রতীক নিয়ে ৭ হাজার ৯২১ ভোট।

এছাড়া রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন অজয় কুমার সরকার।

তার প্রদত্ত ভোট ৩১ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, নাজমুল হুদা নাজু টিউবওয়েল প্রতিক,১৬,৪৪৫ ভোট। আশিকুল ইসলাম মন্ডল সাবু, মাইক প্রতীক নিয়ে ৯ হাজার ০৪১ ভোট। আব্দুল ওয়াহেদ সরকার তালা প্রতীক নিয়ে ৮ হাজার ৭১২ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন ফারজানা আক্তার। তার প্রদত্ত ভোট ২৯ হাজার ৭৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফুটবল প্রতিক নিয়ে মাধবী রানী পেয়েছেন ২৩ হাজার ৭৯৬ ভোট। কোরাইশী লায়লা ফেরদৌসী কলস প্রতীক নিয়ে ৬ হাজার ২৭৪ ভোট। মোছাঃ রতনা বেগম ফ্যান প্রতীক নিয়ে ৫ হাজার ৮০৩ ভোট।

নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী বলেন,
টাকার শক্তির চেয়ে, জনসাধারণের ভালোবাসার শক্তি বড় সম্পদ দেখিয়ে দিলো রাজারহাট উপজেলার সর্বস্তরের জনসাধারণ। রাজারহাটবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো এবং আমার জন‍্য দোয়া করবেন যেনো আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে রাজারহাট উপজেলা কে স্মাট রাজারহাটে পরিণত করেত পারি ইনশাআল্লাহ।

Md Akash Hossain

Recent Posts

যাত্রাপুরে দিনব্যাপী দুর্গম চরাঞ্চলে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত ৫ শতাধিক মানুষ

স্টাফ রিপোর্টার  রংপুর  আজ (২৩ এপ্রিল) বৃহস্পতিবার দিনভর কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর…

47 minutes ago

তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং

ভিক্টর বিশ্বাস চিতা  কুষ্টিয়ার খোকসার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ৩৮…

1 hour ago

নওগাঁয় ৩ বছরের শিশু সহ একই পরিবারের ৪ জনকে হত্যা

ফখরুল আলম সাজু নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বাহাদুরপুর ইউনিয়নে ৪ জনকে গলা কেটে হত্যা করেছে…

20 hours ago

মৌলভীবাজার বিদ্যুৎস্পৃষ্টে ওয়াইফাই সার্ভিস কর্মীর মৃত্যু

যখন সময় ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ…

20 hours ago

অবশেষে ফুলবাড়ী ও পার্বতীপুরে তৈরি হচ্ছে সংসদ সদস্যর অফিস

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর-৫ (পার্বতীপুর ফুলবাড়ী)-এর জনগণের যাবতীয় সেবা এবং উক্ত এলাকার…

20 hours ago

রংপুরে ডিসি’র সাথে যুবদল-সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার রংপুর: রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে…

20 hours ago

This website uses cookies.