সারাদেশ

রাঙ্গুনিয়ায় ৭০ গ্রাম বিদ্যুৎ নেই টানা তিন দিন

রাঙ্গুনিয়া চট্টগ্রাম  প্রতিনিধি:

গত সোমবার থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭০ গ্রাম বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে প্রাত্যহিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে নিয়মিত কাজ-কর্মে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাহিল অবস্থা। নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ইফিআর টিকাসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ ফ্রিজে রাখার ঔষধ। টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় ফ্রিজের রাখা মাছ-মাংস ও খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে বলে অনেকে জানিয়েছেন। অনেকের মুঠোফোনে চার্জ না থাকায় যোগাযোগ বন্ধ রয়েছে।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, ৬ মে সোমবার বিকেলে কাল বৈশাখী ঝড়ে গাছ পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তাঁর ছিড়ে যায়। এরপর থেকে পুরো রাঙ্গুনিয়া বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় অনেকের বাড়িতে এপিএস থাকলেও নির্দিষ্ট ক্ষমতা অনুযায়ী এখন বন্ধ হয়ে যায় ফলে মোমবাতি ও চেরাগ ব্যবহার করতে হচ্ছে। নির্দিষ্ট রাতে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল। ঘরে ঘরে ফ্রিজে রাখা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ব্যবহার ও খাবার পানি সংকটে অনেকেই দুর্ভোগ পোহাচ্ছেন। মানুষের অবর্ণনীয় কষ্ট বলে বুঝানো যাবে না। অথচ, কখন বিদ্যুৎ আসবে বলতে পারছেন না কর্মকর্তারা।

পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, এক সাথে একাধিক স্থানে বিদ্যুতের খু্ঁটি ভেঙ্গে পড়া ও তার ছিঁড়ে যাওয়ার কারণে পর্যায়ক্রমে কাজ করতে হচ্ছে। তাছাড়া লোকবলও কম। ঝড়ো হাওয়ার পর থেকে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে একই সবকটি ইউনিয়নে কাজ করে যাচ্ছি।

রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সহকারী উপ-ব্যস্থাপক খালিদ মাসুদ মজুমদার বলেন, বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ার কারণে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছ সরিয়ে সরবরাহ লাইন চালু করতে সময়ের প্রয়োজন হচ্ছে।’

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সরওয়ার জাহান বলেন, ‘অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে মাটি ছুঁয়েছে। অনেক জায়গায় খুঁটি ভেঙ্গে গেছে। লোকজন কম থাকায় কাজ করতে সময় লাগছে। স্বাভাবিক কখন হবে বলা যাচ্ছে না। তবে লোকজন মাঠে রয়েছে।’

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

15 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

15 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

16 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

16 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.