নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া শেরপুরে চতুর্থ ধাপে আগামী ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সদস্য মোঃ রনি সরকার, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২:০০ টায় শেরপুর উপজেলা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক শুভকুন্ড, সাংবাদিক সনাতন সরকার, সাংবাদিক মোত্তালিব সরকার, সাংবাদিক সোলাইমান আলী বাবু, সাংবাদিক নজরুল ইসলাম, শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লতিফুল বাড়ী লাভলু, শেরপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সৌরভ আহম্মেদ সুমন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ড্যানি, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন নিহাল, শেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জান্নাতুল ফেরদৌস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রনি সরকার জানান, আমার নেতা মোঃ মজিবর রহমান মজনুর দিকনির্দেশনায় শেরপুর উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে কাজ করতে চাই এবং জনগণের পাশে থেকে তাদের সুখ দুঃখের ভাগীদার হতে চায়।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২