ব্রেকিং নিউজ

রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুর জেলার সদর,পীরগঞ্জ, মিঠাপুকুর,
কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগাছা ও গংগাচড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ দাফতরিক বিভিন্ন কার্যক্রম ।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার ৮টি উপজেলায় প্রধান শিক্ষক পদে মোট শূন্য পদের সংখ্যা ৩০৮টি। এর মধ্যে রংপুর সদর উপজেলায় ২৪টি, কাউনিয়া উপজেলায় ৪৪টি, তারাগঞ্জ উপজেলায় ৫টি, বদরগঞ্জ উপজেলায় ৩৯টি, পীরগঞ্জ উপজেলায় ১৫টি, মিঠাপুকুর উপজেলায় ১০২টি, পীরগাছা উপজেলায় ৪৪টি ও গঙ্গাচড়া উপজেলায় ৩৫টি।

বিধি অনুযায়ী প্রধান শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য আসনের ৩৫ শতাংশ সরাসরি নিয়োগ ও বাকি ৬৫ শতাংশ শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু নিয়োগ ও পদোন্নতিতে ধীরগতি কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।

সূত্র জানায়, গ্রেডেশন তালিকা অনুযায়ী সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ চলছে। এখন প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত। তাই সরাসরি নিয়োগ দেওয়ার বিষয়টি সরকারি কর্মকমিশনের (পিএসসি) হাতে।

রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, বদলি, অবসরজনিত কারণসহ নানা কারণে প্রধান শিক্ষকের পদগুলো খালি হয়েছে। আমরা জেলার প্রধান শিক্ষকদের তালিকা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠিয়েছি। আশা করছি দ্রুত শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

Md Akash Hossain

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

16 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

16 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

16 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

17 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

23 hours ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

23 hours ago

This website uses cookies.