বাপ্পি আহমেদ, জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ গতকাল ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে "মাদক বিরোধী অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ০১টি ট্রাকসহ ০২ জন মাদক ব্যবসায়ী আশুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
আশুগঞ্জ থানাধীন চরচারতলা সাকিনস্থ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন সিলেট টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযানকালে এসআই মোঃ রমজান আলী সঙ্গীয় ফোর্সসহ আসামী রুবেল (৩৩), পিতা- মৃত ভৈমুদ্দিন, মাতা- রাবেয়া বেগম, সাং- দশচিড়া (ওয়ার্ড নং-০২, পোঃ টেপড়া), থানা-শিবালয়, জেলা- মানিকগঞ্জ, জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- তাজুল ইসলাম, মাতা- মৃত রুফিয়া খাতুন, সাং- রহিদগ্রাম, শাহজাহানপুর ইউপি, থানা-মাধবপুর, জেলা- হবিগঞ্জ। আসামীদের হেফাজতে থাকা ৮৯ কেজি গাঁজা ও ০১ টি ট্রাক উদ্ধার করেছে।
উক্ত ঘটনায় ধৃত আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২