ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী ফুলগাজীতে বিপুল পরিমাণ ভারতীয় ঔষুধ সহ আটক ৩ রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরন রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ফেনী পরশুরামে মুহুরী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার দীর্ঘ ৪ দিন পর আবারো উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ফেনীতে ১৯৯০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত গোল্ডেন গ্রুপের জুট মিল লিমিটেড চট্টগ্রামের ৩ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেফতার রাজবাড়ীর পাংশা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে

সরকারি জমির ধান কাটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১ জন নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৫৮১ বার পড়া হয়েছে

সরকারি জমির ধান কাটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১ জন নিহত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান কাটা নিয়ে দফায় দফায় সংঘর্ষে কামাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের শাহাজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামালউদ্দিন ওই গ্রামের শাহাদাৎ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সরকারি জায়গায় চাষ করা ধান নিয়ে স্থানীয় রিপন গংদের সঙ্গে আরেক পক্ষ কাউছার, মাসুক ও আফজালের বিরোধ চলে আসছিল। সম্প্রতি থানায় বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষ সভায় বসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও সভা হয়। উভয় সভায় সিদ্ধান্ত হয় সরকারি ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাটা হবে।
উভয়পক্ষ প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মত হয়ে স্বাক্ষর করে যায়। কিন্তু সিদ্ধান্ত অমান্য করে ঈদের পরদিন শুক্রবার ভোরে ইউপি সদস্য জুয়েল, নাজমা বেগম, আওয়ামী লীগ নেতা শেখ মুন্না, আজিজ ও ময়েজের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির ধান কেটে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুকিয়ে রাখা ধান উদ্ধার করে জব্দ করে। পরে এক পক্ষকে ধানগুলো দিয়ে দেওয়া হয়।
এরই জেরে শনিবার সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কামাল উদ্দিন নামে একজন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। তাদেরকে সরাইল ও জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ,স,ম আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরকারি জমির ধান কাটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১ জন নিহত

আপডেট সময় : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪