ব্রেকিং নিউজ

মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি-

‘মুজিব আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে হবে, যাতে করে আজকের শিশুরা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। ” ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার এম.পি উপরোক্ত কথাগুলো বলেন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এম.পি ছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, স্বাস্থ্য কমপ্লেক্সে, পল্লী বিদ্যুৎ অফিস, ধামইরহাট চকময়রাম সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেস ক্লাব, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান পুষ্পুস্তবক অর্পন করেন। পরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সঞ্চালক যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বক্তব্য, কিরআত পাঠ, চিত্রাংকন, হাতের লেখাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুুরস্কার বিতরণ করা হয়।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

16 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

16 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

17 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

17 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.