ঝালকাঠিতে শত বছরের পুরনো রাস্তা রক্ষার দাবীতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর আমীনবাড়ী এলাকায় ৫’শত বিঘা ফসলি জমিতে যাতায়াত ও ১০টি পরিবারের যাতায়াতের শত বছরের পুরনো সরকারি ইউনিয়ন পরিষদের মালিকানাধীন নয়াবাড়ি রাস্তা রক্ষায় সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শনিবার সকালে রাজাপুর-লেববুনিয়া সড়ক সংলগ্ন বারবাকপুর আমীনবাড়ী এলাকার নয়াবাড়ি রাস্তায় এলাকাবাসীর আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে জসিম ফরাজি অভিযোগ করে জানান, স্থানীয় আঃ আলী আকন্দের ছেলে মাও. কবির উদ্দিন আকন্দ দীর্ঘ ২২ বছর ওই রাস্তার জমি দখল করে রাস্তার মধ্যে দেয়াল নির্মাণ করেন করে। বর্তমানে ওই এলাকাবাসী ১০টি পরিবারের লোকজন ও প্রায় ৫’শত বিঘা ফসলি জমিতে যাতায়াতের চরম বিঘœ ঘটছে। রোগী বহনের এ্যাম্বুলেন্স, কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টরসহ গাড়িতে বিভিন্ন মালপত্র বহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ২০২৩ সালের ২৩ নভেম্বর এলাকাবাসী স্বেচ্ছায় বালু দিয়ে রাস্তা নির্মানের কাজে শুরু করলে উল্টো এলাকাবাসীর নামে মাও. কবির উদ্দিন আকন্দ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়ে হয়রানি হয়রানি করে আসছে। বর্তমানে রাস্তাটি অবৈধভাবে দখলে নিয়ে বন্ধের চেষ্টা চালাচ্ছে এবং মামলা দেয়াসহ নানাভাবে হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে এলাকার শতাধিক নারী পুরষ উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে মাও. কবির উদ্দিন আকন্দ দাবি করেন, তাদের জমিতে পাকা ভাউন্ডারী দেয়াল দেয়া হয়েছে, রাস্তা দখল বা চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হয়নি
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.